কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এরই মধ্যে সোমবার রাতে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে একদল কট্টরপন্থি ইসরায়েলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা। এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরম ডানপন্থি ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে।

জানা গেছে, জাভ নাইন গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার রাতে ওই ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াই-নেট-নিউজ আউটলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী হাতে তুলে নেয়। পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে তারা।

জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটায় জাভ নাইন। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে জাভ নাইন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে।

গেল অক্টোবর থেকে গাজাকে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল ও শরণার্থী শিবির। এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনিদের মুখের খাবার কেড়ে নিতে রাস্তায় নেমে এসেছে একদল কট্টরপন্থি ইসরায়েলি।

এদিকে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে রয়েছে রাফা। হামলার আগে রাফার মানুষজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও ছড়িয়েছে ইসরায়েলি। এর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X