কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি শিশুদের যে দৃশ্য দেখে কাঁদছে বিশ্ববাসী

ত্রাণের আশায় একটি সহায়তা শিবিরে শিশুরা। ছবি : সংগৃহীত
ত্রাণের আশায় একটি সহায়তা শিবিরে শিশুরা। ছবি : সংগৃহীত

সারা দিন না খেয়ে থাকে শিশুরা। পরনের পোশাক জীর্ণ। তীব্র পানি সংকট। চারপাশে বোমা আতঙ্ক। এটি ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজার চিত্র।

জাতিসংঘের পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক সংগঠন অক্সফাম জানিয়েছে, রাফায় গত ৬ মে স্থল অভিযান শুরু করার পর দিনে গড়ে মাত্র আটটি ত্রাণবাহী ট্রাক সেখানে ঢুকেছে। গাজার অধিবাসীদের দুই-তৃতীয়াংশের বেশি অবরুদ্ধ এ উপত্যকার আনুমানিক এক-পঞ্চমাংশের কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে পলায়নপর লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও গাজার বেশির ভাগ স্থানই মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। দুর্ভিক্ষও দুয়ারে কড়া নাড়ছে।

গত মে মাসে বিভিন্ন ত্রাণ সংস্থার চালানো জরিপে এই চিত্র দেখা গেছে। এই জরিপের আগে আরও একটি জরিপে দেখা গেছে, গাজার ৮৫ শতাংশ শিশু প্রতি তিন দিনে অন্তত একদিন সারা দিন না খেয়ে কাটিয়েছে। এই অবস্থায় দক্ষিণ গাজার উপকূলীয় আল-মাওয়াসির মতো কিছু এলাকা ‘মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী।

অথচ সেখানে পানি সরবরাহ বা স্যানিটেশন সেবা নেই বললেই চলে। অক্সফাম জানিয়েছে, ‘আল-মাওয়াসিতে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে ৫ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ১২১টি টয়লেট। অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছেন গড়ে ৪ হাজার ১৩০ জন।’

সব মিলিয়ে রাফা পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। বর্তমানে সেখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। মানুষকে সাগরের পানির ওপর ভরসা করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X