বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আজ পদার্থবিজ্ঞানে নোবেলবিজয়ীর নাম ঘোষণা

নোবেল পুরস্কার। ছবি : সংগৃহীত
নোবেল পুরস্কার। ছবি : সংগৃহীত

পদার্থবিজ্ঞানে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। রয়েল সুইডিশ অ্যাকাডেমি এ পুরস্কারবিজয়ীর নাম ঘোষণা করবে।

জানা গেছে, সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এর আগে সোমবার ( ০৭ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দুজন মার্কিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন। তারা হলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা দুজনে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন।

এর আগে গত বছরও চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে দুজন নোবেল পেয়েছিলেন। তারা হলেন- কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।

নোবেল কর্তৃপক্ষের নিয়মানুসারে আগামীকাল বুধবার (০৯ অক্টোবর) রসায়নে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হবে। এটি ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। এরপর ১০ অক্টোবর সাহিত্যে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হবে। এটিও সুইডেন থেকে ঘোষণা করা হবে।

এরপর আগামী ১১ অক্টোবর শান্তিতে নোবেলবিজয়ীদের নাম জানা যাবে। আর এটি ঘোষণা করা হবে নরওয়ে থেকে। এরপর আগামী ১৪ আক্টোববর অর্থনীতিতে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হবে। সুইডেন থেকে এ ঘোষণার মধ্যে দিয়ে নোবেলবিজয়ীদের নাম ঘোষণার প্রক্রিয়া সমাপ্ত হবে।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

১৯০১ সালে জার্মান জীববিজ্ঞানী এমিল ফন বেরিংকে ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে কার্যকর সিরাম থেরাপি বিষয়ে গবেষণার জন্য প্রথম পুরস্কার প্রদান করা হয়।

এই পুরস্কারের প্রশাসনিক দায়িত্ব পালন করে নোবেল ফাউন্ডেশন। চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে এটি সর্বজনস্বীকৃত। প্রতি বছর ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে বিজ্ঞানী নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়ে থাকে।

বিজয়ী বিজ্ঞানী সুইডেনের মহিমান্বিত রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রত্যেক নোবেলবিজয়ী ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি সবুজ স্বর্ণপদক, একটি ডিপ্লোমা ও একটি আর্থিক পুরস্কার পান। ২০২৪ সালের হিসেবে নোবেল পুরস্কারের আর্থিক পুরস্কার হলো এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা ১০ লাখ ৩৫ মার্কিন ডলারের সমান।

একটি নোবেল পুরস্কার তিনজনের বেশি ব্যক্তির মধ্যে ভাগ করা হয় না, যদিও নোবেল শান্তি পুরস্কার তিনজনের বেশি প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে। নোবেল পুরষ্কার মরণোত্তর দেওয়া হয় না, তবে যদি কোনো ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয় এবং তিনি এটি পাওয়ার আগে মারা যান, তবে পুরস্কারটি প্রদান করা হয়।

আজ থেকে ১২২ বছর আগে ১৯০১ সালে এবং এরং এর ৬৮ বছর পর ১৯৬৯ সালে অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০০০ জন বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬২৭টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬৫ ব্যক্তি ও ২৭ প্রতিষ্ঠান রয়েছে। পাঁচ ব্যক্তি ও দুটি সংস্থা একাধিকবার নোবেল পুরস্কার পেয়েছে।

একমাত্র আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সর্বোচ্চ তিনবার নোবেল পুরস্কার পেয়েছে। প্রতিবারই শান্তিতে। সালগুলো হলো : ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।

প্রদত্ত মেডেলের সম্মুখ দিকে থাকে আলফ্রেড নোবেলের খোদিত ছবি যা পদার্থবিজ্ঞান, রসায়ন বা সাহিত্যের জন্য প্রদত্ত মেডেলের মতই। তবে অন্য পাশটা আলাদা। সেই পাশে মেধাবী এক চিকিৎসকের প্রতিকৃতি দেখা যায়, যে নিজের কোলে রাখা একটি উন্মুক্ত বই ধরে আছে এবং একই সঙ্গে পাথরের বুক চিরে প্রবাহমান পানি দিয়ে একটি মেয়ের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে।

১৯১৫-১৯১৮, ১৯২১, ১৯২৫, ১৯৪০-১৯৪২ মোট ৯ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি। অধিকাংশ বছরই দেওয়া হয়নি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

১৯৩৯ সালে অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ এডলফ হিটলার গারহার্ড ডোমাগ নামের চিকিৎসাবিজ্ঞানীকে তার প্রাপ্য নোবেল পুরস্কার গ্রহণে নিষেধাজ্ঞা প্রদান করেন। পরবর্তীকালে তিনি অবশ্য তার প্রাপ্য ডিপ্লোমা ও পদক গ্রহণ করেন, কিন্তু অর্থ ফিরে পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১০

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১১

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১২

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৪

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৫

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৮

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৯

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

২০
X