কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে পছন্দ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

ট্রাম্প-পুতিনের করমর্দনের সময় পেছনে দাঁড়িয়ে আছেন মেলানিয়া। ছবি : সংগৃহীত
ট্রাম্প-পুতিনের করমর্দনের সময় পেছনে দাঁড়িয়ে আছেন মেলানিয়া। ছবি : সংগৃহীত

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন। কিন্তু ইউক্রেন সংঘাত অব্যাহত থাকায় তিনি হতাশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বলেছেন।

ট্রাম্পের এমন বক্তব্যের পর রাশিয়া-ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোতে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, ট্রাম্পের সিদ্ধান্তে মেলানিয়া গোপনে প্রভাব বিস্তার করছেন। যা প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

পড ফোর্স ওয়ানের মঙ্গলবারের পর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পুতিনকে তিনি (মেলানিয়া) পছন্দ করেন। তিনি তার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন।

ট্রাম্প জানান, পুতিনের সাথে তার সাম্প্রতিক কথোপকথনের পরপরই মেলানিয়ার মন্তব্য ছিল- ‘খুব খারাপ যে তারা কিয়েভে বোমা হামলা চালিয়েছে।’

এই মাসের শুরুতে দ্য টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলেছে, স্বামীর সিদ্ধান্ত গঠনে মেলানিয়া ট্রাম্পের ভূমিকাকে অবমূল্যায়ন করা ঠিক হবে না। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার স্ত্রী কেবল রক্তপাতের অবসান দেখতে চান। তবে ইউক্রেন সংঘাতের বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে তার প্রভাবকে একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।

৫৫ বছর বয়সী মেলানিয়া সোভিয়েত যুগের স্লোভেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এখন কিয়েভের একজন কট্টর সমর্থক তিনি। সংবাদমাধ্যমটির সূত্র উল্লেখ করে আরটি বলেছে, সংঘাতের বিরুদ্ধে তার গভীর আগ্রহ সেই পটভূমিকে প্রতিফলিত করে।

মার্কিন আইনপ্রণেতা ডন বেকন এই মাসে একটি সাক্ষাৎকারে এই দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের স্পষ্ট মোড় নেওয়ার পেছনে ফার্স্ট লেডি কৃতিত্বের দাবিদার হতে পারেন।

বেকন আরও বলেন, ইউক্রেন সম্পর্কে ট্রাম্পের অবস্থান স্পষ্ট। মেলানিয়া যদি এতে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে আমি অবাক হব না।

এই বছর দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প বলছেন, তিনি রাশিয়া এবং পুতিন উভয়কেই সম্মান করেন। সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে চান। তবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের জন্য তিনি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করে আসছেন। এমনকি মস্কোকে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প মস্কো এবং কিয়েভকে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তার ৫০ দিনের সময়সীমা কমিয়ে মাত্র ১০ দিন করেছেন। এ সময় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। রাশিয়ান কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X