কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারী যে কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই, যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে। সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই।

মিলার আরও বলেন, আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায়, সেভাবে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক। তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক। তাই আমরা আন্দোলনকারী, নাগরিক এবং সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।

এ সময় সাংবাদিক নরসিংদীর জেল থেকে পালানো ৯ জঙ্গির বিষয়ে মিলারের মন্তব্য জানতে চান। তবে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।

অন্য প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প অনুসন্ধানের বিষয়েও আমরা জানিয়েছি। ঢাকার মার্কিন দূতাবাসে অজরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছি। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার ও অন্য সেবা প্রদানে দূতাবাস খোলা রয়েছে। নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসে যোগাযোগ করতে আমরা উৎসাহিত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X