কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের প্রধানসহ ছয়জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জনপদ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জনপদ। ছবি : সংগৃহীত

ইসরায়েলে গত ৭ আক্টোবরে নজিরবিহীন হামলা চালানোর ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ গোষ্ঠীটির ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (০৪ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলা এবং এটির পরিকল্পনা, সমর্থন ও নির্দেশের অভিযোগে হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ ছয়জন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত নেতাদের মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন। তারা হলেন হামাসের পলিটব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ ও ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা।

অন্যদিকে জীবিতদের মধ্যে অভিযুক্তরা হলেন হামাসের দোহা শাখার প্রধান খালেদ মেশাল এবং লেবানন শাখার প্রধান আলি বাকারা।

এর আগে ক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গত ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আইনজীবীরা আপিল করেছিলেন। ৬ মাস পর সে আবেদনের সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ইরান-হিজবুল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তাপুষ্ট অভিযুক্ত ব্যক্তিরা ইসরায়েলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল। ইসলায়েলকে ধ্বংস করা তাদের হামলার লক্ষ্য ছিল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X