কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

নিজ মালিককে গুলি করল কুকুর

কুকুর। ছবি : সংগৃহীত
কুকুর। ছবি : সংগৃহীত

কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? কৌতুক করে কথাটি বলেছিলেন সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী। বুঝিয়েছেন, যা দিয়ে বিপদ থেকে বাঁচার চেষ্টা, সেটিই যদি হয় বিপদের কারণ, তাহলে সেই বিপদ থেকে উদ্ধারটা করবে কে? ঠিক এমন পরিস্থিতিতেই পড়তে হলো এক মার্কিনিকে।

নিজের ও সম্পদের সুরক্ষার জন্য লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনেছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ওই বাসিন্দা। কিন্তু সেই অস্ত্রের গুলিতেই আহত হলেন তিনি। অবাক করা বিষয় হলো, গুলিটি ছুড়েছে তার পোষা কুকুর!

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, পুরো ঘটনাটি কাকতালীয়। রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তার নারী সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়।

ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তারা। হঠাৎ ওই ব্যক্তি দেখতে পান যে তার বাঁ পায়ের ঊরু বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তার ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।

স্থানীয় সময় বুধবার পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ লেগে গুলি বেরিয়ে যায়।

প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তার কুকুরটির নাম ‘ওরেও’। যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X