চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও সংগঠনটির নেতাকর্মীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মসজিদের উত্তর গেট প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের সংগঠক মোহাম্মদ ইরফানুল হক, আসিফ উদ্দিন চৌধুরী, মাহিম, মো. বেলাল। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইং চট্টগ্রামের মুখপাত্র আরফাত আহমেদ রনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের সংগঠক মোহাম্মদ ইরফানুল হক বলেন, আজ জুলাই আন্দোলনের প্রায় ১০ মাস পার হলেও এখনো কেন শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হচ্ছে না। কেন এখনো দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে শহীদ এবং ৫০ হাজারের অধিক ছাত্র-জনতাকে আহত করা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না। এদের দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার কার্যকর করতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইং চট্টগ্রামের মুখপাত্র আরফাত আহমেদ রনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দ্রুত তাদের বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে যারা আবার আওয়ামী লীগ ও তাদের দোসর পুনর্বাসন করার পাঁয়তারা করছে তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ছাত্র-জনতা যদি আবারও রাজপথে নামে তাহলে আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। আওয়ামী লীগের বিচার করতে দিন, তাদের নিষিদ্ধ দ্রুত কার্যকর করতে সহায়তা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X