চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুরাই শহর রক্ষার বড় যোদ্ধা হয়ে উঠবে : চসিক মেয়র

চট্টগ্রাম হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষায় পুরস্কারপ্রাপ্তাদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষায় পুরস্কারপ্রাপ্তাদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা

শিশুরা যদি পরিচ্ছন্নতার শিক্ষা পায়, তাহলে তারাই শহর রক্ষার সবচেয়ে বড় যোদ্ধা হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি শিশু যখন তার মা-বাবাকে বলবে ময়লা রাস্তার বদলে ডাস্টবিনে ফেলতে, তখন সেই শিশু হবে আসল পরিবর্তনের দূত।

শুক্রবার (২৩ মে) চট্টগ্রাম কোর্টহিল আইনজীবী মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। উদ্বোধক ছিলেন লায়ন তালুকদার কামরুল হাসান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সাইফুল ইসলাম জনি, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম ও কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এ সময় মেয়র বলেন, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি ও নিরাপদ সিটি গড়ার পথে সবচেয়ে বড় বাধা হলো নাগরিকের সচেতনতার অভাব। আমরা যদি শিশুদের ক্লাস রুম লেভেল থেকেই স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সম্পর্কে শিক্ষা দিতে পারি, তাহলে তারাই পরিবার ও সমাজকে বদলে দিতে পারবে।

ডেঙ্গু প্রতিরোধ নিয়ে মেয়র বলেন, নগরে যেখানে-সেখানে ডাবের খোসা, প্লাস্টিক ও পানির বোতল ফেলে রাখা হয়। যেখানে বৃষ্টির পানি জমে, সেখানেই এডিস মশার প্রজনন হয়। আমাদের এ অভ্যাস পরিবর্তন করতে হবে। তিন মাসে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, এসব খালে পাওয়া গেছে টিভির কাভার, পোশাক, ফ্রিজের অংশসহ নানা রকমের বর্জ্য। এসবের জন্যই খাল দ্রুত ভরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X