চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দিদের সঙ্গে ইশারা-ইঙ্গিতে ‘জরুরি আলাপ’

দূর থেকে হ্যান্ডমাইকে কারাবন্দির সঙ্গে আলাপ করছেন স্বজনরা। ছবি : কালবেলা
দূর থেকে হ্যান্ডমাইকে কারাবন্দির সঙ্গে আলাপ করছেন স্বজনরা। ছবি : কালবেলা

কারাবন্দিদের সঙ্গে স্বজনরা ইশারা-ইঙ্গিতে আলাপ সারেন। কারাগারের জানালা দিয়ে চিৎকার করে স্বজনদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বন্দিরা। গলা ফাটিয়ে ও হাতের ইশারায় চেষ্টা করেন কথা বুঝতে। অথচ দোকানের সামনে সাইনবোর্ডে লেখা ‘এখানে দাঁড়ানো নিষেধ।’

কে মানবে সে কথা। কারাগারে রয়েছে যে প্রিয়জন। তাই প্রিয়জনকে দেখতে সেখানে ভিড় করেন কারাবন্দিদের স্বজনরা। কারাগারের জানালায় দাঁড়িয়ে সুখ-দুঃখের কথা জানাতে না পারলেও স্বজনের সঙ্গে ইশারা ইঙ্গিতে, আবার কখনো চিৎকার করে সারেন জরুরি আলাপ।

এমন দৃশ্য হরহামেশাই মিলেছে চট্টগ্রাম নগরীর আমানত শাহ (রহ.) মাজার শরিফ সংলগ্ন জেল রোডে।

কারাবন্দির সঙ্গে আলাপের চেষ্টা। ছবি : কালবেলা

কারাবন্দিদের স্বজনের উৎপাতে প্রতিদিন বিরক্ত হন আশপাশের ব্যবসায়ীরা। সকাল-বিকেল তাদের জটলায় ক্রেতা প্রবেশ করতে পারে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

জেল রোডের মদিনা স্টোরের স্বত্বাধিকারী মো. রহমান বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দিনভর চিৎকার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দোকানের সামনে লাগানো সাইনবোর্ডও কাজে দিচ্ছে না।

এক কয়েদির মা সেলিনা আক্তার বলেন, ফোন কলে তথ্য দেওয়ার বিনিময়ে স্বজনদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা হাতিয়ে নিয়েছিল একটি চক্র। এখন সাবধান হয়ে গেছি। কষ্ট করে ছেলেকে দেখতে কাট্টলী থেকে এখানে আসছি।

এক কারাবন্দির বাবা বলেন, কারাগারে মাসে একবারের বেশি দেখা করতে দেয় না। এখানে কষ্ট হলেও একটু দেখা যায় ছেলেকে। চিৎকার বা ইশারায় হলেও কথা বলা যায়।

জেলখানার পাঁচিলে ঝুলে বন্দির সঙ্গে আলাপের চেষ্টা। ছবি : কালবেলা

কারাসূত্র জানায়, চট্টগ্রাম কারাগারে বন্দিদের জন্য বহুতল ভবন আছে ১৫টি। এরমধ্যে কারাগারের পাশে জেল রোড ঘেঁষে রয়েছে হালদা ও যমুনা ভবন। যমুনা ভবনের ২০টি ওয়ার্ডের মধ্যে চতুর্থ ও পঞ্চম তলার ১৮, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড এবং হালদা ভবনের ১৮টি ওয়ার্ডের মধ্যে চতুর্থ ও পঞ্চম তলার ১৮, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে সড়কের লোকজন দেখা যায়। তাই বন্দি, কয়েদি ও হাজতিদের লোভনীয় এই ৮টি ওয়ার্ড। এখন এসব ওয়ার্ডের প্রতিটিতে ৮০ থেকে ১০০ জন করে বন্দি বাস করে। চট্টগ্রাম নগরের আমানত শাহ (রহ.) মাজার থেকে খাতুনগঞ্জের দিকে চলে গেছে জেল রোড সড়ক। কারাগারের ১৮ মিটার উঁচু প্যারামিটার ওয়ালের কারণে যমুনা ও হালদা ভবনটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় বন্দি থাকা আসামিদের জেল রোড থেকে দেখা যায় না।

তবে কারাকর্তৃপক্ষ বলছে, বন্দি ভবনগুলো বহুতল। তাই জানালা দিয়ে সহজেই সড়কে কেউ দাঁড়িয়ে থাকলে তা দেখা যায়। চিৎকার করে কথা বললে শোনাও যায়। তবে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। বাতাস চলাচল ঠিক রাখতে ওয়ার্ডগুলোর জানালাও রাখা হয় খোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X