কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করল ইউএস বাংলা

ঢাকা-রিয়াদ ফ্লাইটে যাত্রীরা। ছবি : কালবেলা
ঢাকা-রিয়াদ ফ্লাইটে যাত্রীরা। ছবি : কালবেলা

ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা-রিয়াদে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে ইউএস বাংলা।

এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-রিয়াদ রুটে বেসরকারি এয়ারলাইন্সটি তাদের সরাসরি ফ্লাইট চালু করায় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতার সৃষ্টি হবে। এতে এয়ারলাইন্সগুলোর সেবার মান বাড়বে এবং টিকিটের দামও কমবে।

ইউএস-বাংলা থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে ভোর ৪টায় ঢাকায় অবতরণ করবে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার উদ্দেশ্যে জেদ্দার পর তারা রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করেছেন। রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে যেতে পারেন, সে বিষয়েও ইউএস-বাংলা এয়ারলাইন্স যত্নশীল থাকবে।

বর্তমানে বেসরকারি এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট চালিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১০

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১১

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১২

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৩

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৪

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৫

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১৬

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১৭

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১৮

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

১৯

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

২০
X