রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভেজাল মদপানে কলেজছাত্রের মৃত্যু, হাসপাতালে বাবা-ছেলে

বালিয়াকান্দি থানা, রাজবাড়ী। ছবি : কালবেলা
বালিয়াকান্দি থানা, রাজবাড়ী। ছবি : কালবেলা

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার সোনাপুরে ভেজাল মদপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয় কুমার বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মাঝিপাড়া এলাকার বিধান কুমার বিশ্বাসের ছেলে। তিনি সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন।

অসুস্থরা হলেন মৃত জয়ের চাচাতো ভাই মাছ ব্যবসায়ী মদন কুমার বিশ্বাস (৪০) ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস (১৮)।

তন্ময় কুমার বিশ্বাস নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, পূজা উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকে। এ সময় অতিরিক্ত মুনাফার আশায় মাদক ব্যবসায়ীরা ভেজাল মদ বিক্রি করে। আমাদের এখানে অনেকই ভেজাল মদপান করে অসুস্থ হয়। এদের মধ্যে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। আরও দুজন অসুস্থ অবস্থায় ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পল্লী চিকিৎসক নীরোদ বরণ বিশ্বাস বলেন, জয় নামে একটি ছেলে অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে বলেছিল কয়েক দিন উপবাস থাকার কারণে গ্যাসের সমস্যা হইছে। আমি স্যালাইন ওষুধ দিয়ে চলে আসি। রাত ১টার দিকে জয়কে পরিবারের লোকজন আমার বাড়ির সামনে ইজিবাইকে করে নিয়ে আসে। তখন তারা স্বীকার করে সে মদপান করেছে। আমি চেকআপ করে দেখি সে মারা গেছে। তাদের বিষয়টি বললে তারা মরদেহ বাড়ি নিয়ে যায়।

তবে মৃত জয়ের বাবা বিধান কুমার বিশ্বাস মদপানের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার ছেলে কখনো এসব পান করত না। পূজায় উপবাস থাকার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে তার মৃত্যু হয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পলাশ কর বলেন, মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস মদপানের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় জয় নামে একজন মারা গেছেন।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, সোনাপুরে মদপানে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তবে পুলিশকে না জানিয়েই তার পরিবারের লোকজন মরদেহ দাহ করেছেন। এ ছাড়া মদপানে অসুস্থ হয়ে আরও দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X