কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ভেকু মেশিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
ভেকু মেশিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান। অভিযান চলবে আগামী দুদিন।

জানা গেছে, নোটিশ জারি ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে জায়গা স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলেও অনেকে সরিয়ে নেয়নি। যারা নিচ্ছে না তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চার শতাধিকেরও অধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ, সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X