হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৮

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ জানিয়েছে।

আহতরা হলেন- মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে মোস্তাকিন হোসেন ও মাহাবুব ইসলামের দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় আজ শুক্রবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ বাধে।

এ বিষয়ে মোস্তাকিন হোসেন কালবেলাকে বলেন, প্রায় এক বছর ধরে আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় মাহবুব ও লিটন। এ ব্যাপারে আমরা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অবগত করেছিলাম। তারপরও বিষয়টি সমাধান হয়নি। পরে আজ আমাদের বাড়ির পাশে আমার নিজের তিন শতক জমির ওপর দিয়ে রাস্তা তৈরির জন্য প্রস্তুতি নিলে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায় মাহাবুব ও তার লোকজন। এতে আমাদের ৯ জন গুরুতর আহত হন। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অপর পক্ষের মাহবুব ইসলাম কালবেলাকে বলেন, মোস্তাকিনের সঙ্গে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে। এখন রাস্তা নিয়ে একটি সমস্যা আছে। সেটা সমাধানের জন্য স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছেন। তার পরও মোস্তাকিন ও তার লোকজন আজকে গিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৯ জন গুরুতর আহত হন। আমি এর সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী কালবেলাকে বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১০

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১১

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১২

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৪

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৫

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৯

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

২০
X