কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজাহানকে (৫৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্ত্রী জুলেখা বেগম (৩৭)।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী জুলেখা বেগমকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস। এ ঘটনায় আহতের ভাতিজা সালমান বাদী হয়ে কসবা থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে এজাহার দায়ের করেছেন।

সালমান জানান, আমার চাচার সঙ্গে চাচি জুলেখা বেগমের জায়গা লিখে দেওয়া নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এর আগেও একবার চাচা তাকে জমি লিখে দিয়েছে ও আরেকটি জমি লিখে দেওয়ার জন্যই এই ঘটনা। বর্তমানে আমার চাচা গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, জায়গা জমিসংক্রান্ত বিষয় নিয়েই স্বামী স্ত্রীর এই বিরোধ। অভিযুক্ত স্ত্রী জুলেখা আহতের দ্বিতীয় স্ত্রী। স্ত্রীকে জায়গা না লিখে দেওয়ায় স্বামীকে কুপিয়ে জখম করেছে স্ত্রী। এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা রেকর্ড হচ্ছে ও অভিযুক্তকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X