গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৪:২৮ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

গৌরনদী প্রেসক্লাব সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
গৌরনদী প্রেসক্লাব সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বুধবার (৩০ জুলাই) রাতে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে কক্সবাজারের একটি হোটেলের হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

স্বপন বলেন, শেখ হাসিনাতো রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন। যে কারণে তাকে আজ দিল্লির কোনো এক জায়গায় বসে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। সাংবাদিকদের কখনো রাজনৈতিক নেতাদের পকেটের লোক হওয়া উচিত নয়। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সাংবাদিকতা পেশাকে শক্তিশালী করার আহ্বা জানান।

প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি ও ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য কাজী আল-আমিন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X