গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আসামি দ্বীন ইসলাম। ছবি : সংগৃহীত
আসামি দ্বীন ইসলাম। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে প্রথম দফায় হামলার হোতা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের বটতলা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ছাড়া বিভিন্ন সরকারি স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালায় তারা। ওইদিন এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম। পরে পুলিশ বাদী হয়ে করা বেশ কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তারা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামি দ্বীন ইসলাম। তাকে প্রথমে আমরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X