কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর মিলল মরদেহ

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। ছবি : কালবেলা
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী থেকে নুরুল ইসলাম গাজীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নুরুল ইসলামের মেয়ে রুপা অভিযোগ করে বলেন, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আমার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোরিকশায় বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোচালককে আটক করে। বাবাকে তল্লাশি করে কোনো মাদক না পাওয়ার পরও ধাওয়া করে। এ সময় ভয়ে আমার বাবা আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির বলেন, আমরা শুধু এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছি। এর বাইরে আমাদের কোনো অভিযান হয়নি। তাদের অভিযোগের বিষয়টি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।।

কলাপড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু হয়েছিল। পরে শনিবার বিকেলে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পায়রা বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহাবুদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ উদ্ধার করে সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X