কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ভুলেও কখনও ফ্রিজে রাখবেন না যে ৫ খাবার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাজার করে আনার পর অনেকেই ভাবেন, সবকিছু ফ্রিজে ঢুকিয়ে দিলেই নিরাপদ। মাছ, মাংস, সবজি—সব ফ্রিজে রাখা ঠিকই আছে, কিন্তু জানেন কি, এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলেই বরং নষ্ট হতে শুরু করে?

আরও পড়ুন : বারবার খাবার গরম করা নিয়ে যা বলছেন পুষ্টিবিদ

আরও পড়ুন : রাতে না খেলে কমবে ওজন! জানুন পুষ্টিবিদের মত

চলুন জেনে নিই এমন ৫ সাধারণ খাবার, যেগুলো ভুলেও ফ্রিজে রাখা ঠিক না।

১. পাউরুটি – ফ্রিজে রাখলে আরও দ্রুত শুকিয়ে যায়

অনেকেই পাউরুটি ছত্রাক থেকে বাঁচাতে প্যাকেটসহ ফ্রিজে রেখে দেন। কিন্তু এতে রুটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, এমনকি স্বাদও বদলে যায়।

টিপস : পাউরুটি ঠান্ডা, শুকনো জায়গায় এয়ারটাইট প্যাকেটে রেখে দিন।

২. আলু – ঠান্ডায় মিষ্টি হয়ে যেতে পারে!

কাঁচা আলু ফ্রিজে রাখলে ওর মধ্যে থাকা স্টার্চ শর্করায় রূপান্তরিত হয়, ফলে আলুর স্বাদ মিষ্টি হয়ে যেতে পারে।

টিপস : আলু রাখুন বাইরে ঝুড়িতে, ঠান্ডা ও অন্ধকার জায়গায়।

৩. পেঁয়াজ – ফ্রিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে

পেঁয়াজ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ছত্রাকও ধরতে পারে। আর যদি আধা কাটা পেঁয়াজ ফ্রিজে রাখেন, তাহলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

টিপস : পেঁয়াজ রাখুন খোলা বাতাসে, মাটি বা ঝুড়িতে।

৪. মধু – ঠান্ডা করে ফেললে স্বাদ বদলে যেতে পারে

অনেকে ভাবেন গরমে পিঁপড়ের হাত থেকে বাঁচাতে মধু ফ্রিজে রাখা ভালো। কিন্তু এতে মধু জমে যেতে পারে আর স্বাদও বদলে যায়।

টিপস : মধুর বোতল বাইরে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন, ঢাকনা ভালো করে বন্ধ করে।

৫. রসুন – গন্ধ আর স্বাদ উধাও!

রসুন ফ্রিজে রাখলে ওর স্বাদ-গন্ধ অনেকটাই কমে যায়, আর দীর্ঘদিন রাখলে ছত্রাক ধরে যেতে পারে।

টিপস : রসুন রাখুন শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায়।

সব খাবার ফ্রিজে রাখলেই তা ভালো থাকে—এই ধারণাটা একেবারেই ঠিক না। কিছু খাবার ফ্রিজে রাখলে উল্টো স্বাদ, গন্ধ ও গুণমান নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন : ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

আরও পড়ুন : পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

তাই কোন খাবার কোথায় রাখলে ভালো থাকে, সেটা জানা থাকলে খাবার যেমন থাকবে টাটকা, তেমনি শরীরও থাকবে সুস্থ।

সূত্র : ব্রাইট সাইড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X