স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

গোল করলেন, গোল করালেন-মেসিময় ম্যাচে মায়ামির জয়

লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি আবারও দেখালেন মঞ্চ যেটাই হোক, জ্বলে উঠতে সর্বদা প্রস্তুত তিনি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোল ও এক অ্যাসিস্টে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল ক্লাবটি।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় মায়ামি। শেষ দিকে ডিসি ইউনাইটেড নাটকীয়তার আভাস দিলেও শেষ পর্যন্ত আর সেটি হয়ে উঠেনি। মায়ামির পক্ষে মেসি জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোল করেন তাদেও আলেন্দে। ডিসি ইউনাইটেডের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে ও জ্যাকব মারেল।

ম্যাচের ৩৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। মেসির নিখুঁত এক উঁচু পাসে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়ামের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেক ডিসি ইউনাইটেকে সমতায় ফেরান। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক।

৬৬ মিনিটে জর্দি আলবার পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোল করেন বিশ্বকাপজয়ী মেসি। তারকা এই ফুটবলারের পরের গোলটি চোখে লেগে থাকার মতো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলবারের শীর্ষ কোণ খুঁজে নেন তিনি। মায়ামি পায় ৩-১ গোলে নিরাপদ লিড। ইনজুরি টাইমে ডিসি ইউনাইটেডের জ্যাকব মারেল গোল করলেও তা তাদের পরাজয় এড়াতে পারেনি। জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X