সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারে গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে : প্রিন্স

ময়মনসিংহে বিএনপির সম্মেলনে বক্তব্য দেন প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির সম্মেলনে বক্তব্য দেন প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ও তারেক রহমান ভিক্ষা করে আনা জাকাতের টাকায় নয় বরং মাথার ঘাম পায়ে ফেলে আত্মমর্যাদার সঙ্গে উপার্জন করে বেকারদের স্বাবলম্বী করতে চায়। আগামীতে বিএনপি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, শহীদ জিয়া শিখিয়ে গেছেন, কীভাবে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে হয়। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে বিশ্বে পরিচিতি পেয়েছিল। অপরদিকে দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের দান ও জাকাতের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলেছিলেন- ‘করুণা নয় কাজ দিন, শ্রমিক নিন, আমাদের মানুষ আপনাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে। দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।’ শহীদ জিয়া ও বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন।

তিনি বলেন, বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য, যা অন্যকোনো দলের নেই। সে কারণেই বিএনপি সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে। তাই জনগণ বিএনপিকে বারবার বেছে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনেও জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

সম্মেলনে ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন, জেলা যুব দলের সহসভাপতি আবুল কাশেম ডলার, জেলা কৃষকদলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X