কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব শ্যামল

ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্যামল কয়ালের দুটি বসতঘর পুড়ে গেছে। ছবি : কালবেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্যামল কয়ালের দুটি বসতঘর পুড়ে গেছে। ছবি : কালবেলা

খুলনার কয়রায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের শ্যামল কয়ালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শ্যামল কয়ালের প্রতিবেশী রবিন্দ্রনাথ কয়াল বলেন, যখন পূজার আনন্দ নিয়ে সবাই ব্যস্ত তখন হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। ঘরের ভেতরে শ্যামলের স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ বাবা-মা ছিল। তখন কোনোভাবে স্থানীয়দের সহযোগিতায় প্রাণ নিয়ে ঘর থেকে বের বের করতে পারলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা।

ভুক্তভোগী শ্যামল কয়াল বলেন, আমার তিল তিল করে গড়া স্বপ্নটুক মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই নিতে পারিনি। শুধু বৃদ্ধ বাবা-মাকে কোনোভাবে ঘর থেকে বের করতে পেরেছিলাম। এখন কোথায় থাকব, কি খাব ভেবে পাচ্ছি না।

ফায়ার সার্ভিস কয়রা স্টেশনের কর্মকর্তা মো. আ. সালাম বলেন, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু বাড়িটি বেশ দুর্গম এলাকায় হওয়ায় গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল পৌঁছানোর আগেই অধিকাংশ অংশ পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১০

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১১

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১২

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৭

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৮

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৯

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

২০
X