মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন পাঁচ জেলে। ছবি : কালবেলা 
গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন পাঁচ জেলে। ছবি : কালবেলা 

পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন।

পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ মেলেনি।

তারা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেন। সর্বশেষ ১ অক্টোবর তাদের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু এরপর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, আমার ভাইসহ আরও চার জেলে মাছ ধরতে সমুদ্রে যান। সাধারণত দুই দিন পরপর ফিরে আসেন তারা। কিন্তু এবার ৭ দিন কেটে গেলেও কোনো খবর নেই তাদের।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। হয়তো সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।

এ ঘটনায় নতুনপাড়া ও আশপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে অপেক্ষা করছেন।

স্থানীয় মহাজন সগীর বুড়া বলেন, ওই নৌকাটিতে কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো তাদের কোনো খোঁজ না মেলায় আমি নিজেও চিন্তায় আছি। পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।

স্থানীয় জেলে জাকির জানান, নিখোঁজ জেলেদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। এরই মধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল কালবেলাকে বলেন, গত ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবার মহিপুর থানায় একটি ডিজি করেছে। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X