বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থী নিহত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)। ছবি : সংগৃহীত
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)। ছবি : সংগৃহীত

নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডে কাজিপাড়ার সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়েছে। তবে ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজিপাড়া এলাকার সাইফুল জানান, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজ ছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় আরও তিনজন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X