গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পোস্তগোলা সেতু বন্ধ, প্রভাব পড়েনি দৌলতদিয়ায়

অন্য দিনের তুলনায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচলে কোনো চাপ নেই। ছবি : কালবেলা
অন্য দিনের তুলনায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচলে কোনো চাপ নেই। ছবি : কালবেলা

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজের তৃতীয় দিনেও চাপ নেই রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল, মহাসড়কের জিরো পয়েন্ট ও ফেরিঘাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ দিকে দীর্ঘ সময় পর পর একেকটি যানবাহন আসায় অলস সময় পার করছেন ঘাট সংশ্লিষ্টরা। আশানুরূপ যানবাহন না পেয়ে হতাশ তারা। এ ছাড়া যানবাহন কম থাকায় দীর্ঘ সময় পর পর ছাড়ছে ফেরি। তবে সড়কের শৃঙ্খলা রক্ষায় ঘাট এলাকায় কাজ করছে ট্রাফিক পুলিশসহ স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ২১ জেলার যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা থাকলেও স্বাভাবিক সময়ের মতোই যানবাহন যাচ্ছে দৌলতদিয়া ঘাটে। যার কারণে দৌলতদিয়া ঘাটে জিরো পয়েন্টের সড়ক একেবারেই ফাঁকা। এ ছাড়া এ রুটে চলাচল করছে ছোট বড় ১২টি ফেরি। ফলে ঘাটে আসা যানবাহনগুলো কোনো অপেক্ষা বা ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে তারা।

দৌলতদিয়া ঘাটের কিছু হকার বলেন, যানযটের আশায় আমরা কিছু মাল এনেছি বিক্রির করার জন্য। এখন এসে দেখি ঘাটে কোনো যানযট নেই।

পত্রিকা বিক্রেতা কুতুব উদ্দিন বলেন, ঘাটে আজকে আমি ঘাটে আসার পর থেকে কোনো যানযট দেখি নাই। সবকিছু আগের মতোই রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম কালবেলাকে বলেন, ঘাটে যানবাহনের কোনো চাপ নেই। যার কারণে ফেরি লোড হতে সময় লাগছে। তবে বহরে পর্যাপ্ত ফেরি রয়েছে। যানবাহনের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X