সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিটি গঠন করায় অফিস ও বাড়িতে হামলা

সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিটি গঠন করায় অফিস ও বাড়িতে হামলা

সম্প্রতি সাভারে কিশোর গ্যাং ও মাদকসেবীদের উপদ্রবে শঙ্কিত জীবনযাপন করছিল স্থানীয় সাধারণ জনগোষ্ঠী। তাই এসব মাদকসেবী, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অত্যাচার থেকে বাঁচতে প্রতিরোধ কমিটি গঠন করায় কমিটির সদস্যের অফিস ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল বিপথগামী মাদকসেবী।

শনিবার (১৬ মার্চ) সাভারের মজিদপুর পাকিজা রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুন রহমান মুজিবী বাদী হয়ে ৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, রুমান (২৯), রুবেল (৩২), আব্দুল হাই (৩০), সুমন (২৮) ও সাগর (২৫) এরা সবাই মজিদপুর এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদকসেবী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে এলাকাটিতে মাদক, ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল স্থানীয় ‘প্রথম বাড়ি বাইতুল হেরা জামে মসজিদ ও প্রথম বাড়ি রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়’ একটি মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন। এরপর থেকেই কমিটির সদস্যদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল অভিযুক্তরা। এরই পরিপ্রেক্ষিতে আজ ভুক্তভোগী মামুন রহমান মুজিবীর অফিসে চাপাতি, রামদা, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক টেনে-হিঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে নিয়ে যাবার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে বেরিয়ে যায়। পরে ভুক্তভোগী মামুন দ্রুত তার অফিসের দরজা-জানালা বন্ধ করে নিজেকে রক্ষা করে এ সময় হামলাকারীরা বাইরে থেকে অফিসের জানালায় ভাঙচুর চালায়।

পরবর্তীতে হামলাকারীরা ভুক্তভোগীর বাড়িতে গিয়েও হামলা চালায়। এ সময় ভুক্তভোগীর ভাতিজা রিয়াজ (৪৮) ও ভাগ্নে জয় (২৭) এগিয়ে আসলে তাদের মারধর করে।

সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়ির চারপাশে অবস্থান নেয়। এতে ভুক্তভোগীরা এক প্রকার গৃহবন্দি অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাভার থানা পুলিশ বরাবরই জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত রয়েছে ঘটনার সত্যতা পেলে কাউকে ছাড় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১০

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১১

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৩

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৪

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৫

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৬

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৭

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৮

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

১৯

ভারত ছোট দেশ, তারপরও আমরা অসাধারণ সমর্থন পাই: নেতানিয়াহু

২০
X