হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণের চিপস কারাখানায় আগুন, নারী শ্রমিকের মৃত্যু

প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রির চিপস কারখানায় আগুনে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ছবি : কালবেলা
প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রির চিপস কারখানায় আগুনে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ছবি : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভুইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তবে আহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন। জেলা প্রশাসক জিলুফা সুলতানা কালবেলাকে বলেন, আগুন নেভানো হয়েছে। কারখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জেনেছি, এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কারখানার শ্রমিকরা জানান, বুধবার দুপুরের দিকে প্রাণ কোম্পানির চিপসের ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভায়। এ ঘটনায় নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হই।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১০

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৩

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৪

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৫

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৬

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৭

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৮

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৯

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

২০
X