শ্রীপুর ও কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ ২ জনের কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পৃথক দুটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক শিক্ষকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাদের কারাদণ্ড দেন আদালত।

তারা হলেন- গোসিংগা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন খান। অন্যজন দুর্লভপুরের বাসিন্দা মো. ফজলু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রে বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফজুলকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে ঢুকে জোর করে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোট প্রয়োগের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষককে তিন দিনের জেল দিয়েছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা কালবেলাকে বলেন, সব মিলিয়ে নির্বাচনে এখনো বেশ শান্তিপ্রিয়ভাবে ভোটগ্রহণ চলছে। তবে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত জেল দিয়েছেন।

তিনি বলেন, শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ছয়জন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X