মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অনশনরত শিক্ষার্থীদের পাশে রাত কাটালেন উপাচার্য

অনশনরত শিক্ষার্থীদের পাশে রাত কাটান ববি উপাচার্য। ছবি : কালবেলা
অনশনরত শিক্ষার্থীদের পাশে রাত কাটান ববি উপাচার্য। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সাত শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচেই তারা অনশন শুরু করেন।

এ কর্মসূচি থেকে শিক্ষার্থীদের সরিয়ে আনতে চেষ্টা চালান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের পাশে মধ্যরাতে মশারি টানিয়ে সেখানেই রাত কাটিয়েছেন তিনি।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শারমিলা জামান সেঁজুতি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম তাজ, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়ান, আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিয় মণ্ডল এবং রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক।

অনশনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে আসছিলেন। তবে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, দীর্ঘদিন আন্দোলন করেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আমরা আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করেও প্রশাসনের টনক নড়েনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধ করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল স্বীকার করেছেন যে, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম কিছুটা এগিয়েছে, জমি অধিগ্রহণের কাজও প্রক্রিয়াধীন। কিন্তু আস্থার অভাবের কারণে শিক্ষার্থীরা অনশন পর্যন্ত গিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমি একজন অভিভাবক হিসেবে সেখানে ছিলাম। বিশেষ করে মেয়েরা ছিল, তাদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে আমি তাদের পাশে রাত কাটিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X