ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠার আখ্যান আমাদের মুক্তিযুদ্ধ : ঢাবি ভিসি 

বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

অন্যায্যতা ও বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠার আখ্যান আমাদের মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, অন্যায্যতা ও বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠার আখ্যান আমাদের মুক্তিযুদ্ধ। এর ধারাবাহিকতায় ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ঘটনাগুলোর মূল সুর এক। ন্যায্যতার পক্ষে থাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির নেতারা বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, দেশ স্বাধীন না হলে আমরা কোনো পদ-পদবি, মর্যাদা কিছুই পেতাম না। কি পরিমাণ আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি, জাতি হিসেবে তা সবার জানা প্রয়োজন। ২৪-এর ছাত্র-জনতা বৈষম্যের বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সব আন্দোলনের সূতিকাগার উল্লেখ করে উপাচার্য বলেন, এ কারণে আমাদের দায়িত্বও বেশি। রক্তের দায় আছে, রক্তের ঋণ আছে। এই কথাগুলো স্মরণ রাখা জরুরি। আজ এবং আগামীকাল পুরো জাতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ দুটি দিন। দিবসগুলোকে স্মরণ করতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১০

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১১

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৩

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৫

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৭

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৮

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৯

আজকে স্বর্ণের বাজারদর

২০
X