বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অক্ষয়ের আরও একটি হতাশার গল্প ‘সারফিরা’

সারফিরা সিনেমায় অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত
সারফিরা সিনেমায় অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সময়টা মোটেই ভালো যাচ্ছে না এ অভিনেতার। একের পর এক সিনেমা মুক্তি পেলেও ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। সবশেষ বিগবাজেটের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সেভাবে দর্শক টানতে পারেনি। এবার শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেয়েছে ‘সারফিরা’।

সিনেমাটি মুক্তির আগে খুব একটা আলোচনার জন্ম দিতে পারেনি। এর ট্রেলার, গান দর্শকদের টানতে পারেনি। যার কারণে সিনেমাটি মুক্তির পর হলে দর্শক উপস্থিতি একেবারেই নেই বলে সংবাদ প্রকাশ করেছে বলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম। এর মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এটি অক্ষয়ের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ওপেনিং দেওয়া সিনেমার ইতিহাস গড়েছে। প্রথম দিন বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ২.৪০ কোটি রুপি, যা অভিনেতার ক্যারিয়ারের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর কারণও ব্যাখ্যা করেছে গণমাধ্যমটি। প্রভাস-দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার তাণ্ডবেই উড়ে গেছে অক্ষয়ের নতুন সিনেমা। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি মুক্তির ১৭ দিনের মাথায় শুধু ভারত থেকেই আয় করেছে ৫৪৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর আয় ৯০০ কোটি রুপির বেশি। যে ঝড়ে উড়ে গেছে অক্ষয়ের ‘সারফিরা’।

সুধা কোঙ্গারা পরিচালিত এ সিনেমাটি ভারতসহ বিশ্বের ২৫০০ পর্দায় মুক্তি দেওয়া হয়। দর্শক চাহিদা না থাকায় ইতোমধ্যেই সিনেমাটি অনেক হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে।

অক্ষয় ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X