বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে ফরিদা পারভীনকে

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত
লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত

দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন ফের অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘আজকের মধ্যে যে কোনো সময় ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। তবে তার শারীরিক অবস্থা এখনো জটিল। কিডনি জটিলতার পাশাপাশি শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা রয়েছে। আমরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছি এবং তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রতিনিয়ত সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয় ফরিদা পারভীনের। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল জানান, ‘আম্মাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। এরপর হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে আইসিইউতে ভর্তি করাতে হয়।’

এর আগে তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, ‘সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি করাতে হয়েছে। ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল, হাঁটাচলা করতেও পারেন না। সবাই তার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা রয়েছে তার। সম্প্রতি বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X