কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে’

‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য কমনওয়েলথ’ শীর্ষক এক সংবর্ধনায় কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য কমনওয়েলথ’ শীর্ষক এক সংবর্ধনায় কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের ওয়েস্টিন হোটেলে ‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য কমনওয়েলথ’ শীর্ষক এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশে অবস্থিত কমনওয়েলথ মিশনগুলো যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী রক্ষা করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশের যুবসমাজ জলবায়ু কর্মে অগ্রগামী। তাদের উদ্ভাবনী শক্তি ও আগ্রহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ। কমনওয়েলথের মতো প্ল্যাটফর্ম তরুণদের আরও শক্তিশালী করতে পারে, যাতে তারা টেকসই ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার চায়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব ভোগ করছে। উন্নত দেশগুলো থেকে আর্থিক সহায়তা প্রত্যাশা করলেও যথেষ্ট সহযোগিতা মেলেনি। তিনি উপকূলীয় জেলা ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলো রক্ষায় কতটুকু অর্থ প্রয়োজন তা জানতে চান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। তিনি জানান, বাংলাদেশকে যুব কর্মসূচি ও সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের মাধ্যমে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কূটনীতিক, জলবায়ু কর্মী, তরুণ প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় কমনওয়েলথ দেশগুলো কীভাবে যুব নেতৃত্বে জলবায়ু উদ্যোগগুলোতে সহযোগিতা বাড়াতে পারে তা নিয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X