কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার নামে ভুয়া খবর থেকে সতর্ক থাকুন

কালবেলার একটি পুরনো ভিডিওর আংশিক কপি করে গুজব ছড়ানো হচ্ছে। ছবি : কালবেলা
কালবেলার একটি পুরনো ভিডিওর আংশিক কপি করে গুজব ছড়ানো হচ্ছে। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার নামে বিভিন্ন মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে কালবেলার ফটো কার্ড এডিট করে, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ভুয়া তথ্যের পোস্টে কালবেলার সূত্র উল্লেখ করে এবং ভিডিও প্লাটফর্মে কালবেলার ভিডিও এডিট করে ভুয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কালবেলার একটি পুরনো ভিডিওর আংশিক কপি করে গুজব ছড়ানো হচ্ছে। হাতিরঝিল হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে উদ্ধার হওয়া বিভিন্ন লাশের ঘটনা নিয়ে গত মে মাসে একটি ভিডিও স্টোরি তৈরি করে কালবেলা। সেখানে শুরুতে, ‘হাতিরঝিলে এ পর্যন্ত একশ লাশ উদ্ধার হয়েছে’ বলে উল্লেখ করা হয়। ওই ভিডিওর শুরুর দুই বাক্য ক্লিপ করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহতের একশ লাশ উদ্ধার করা হয়েছে বলে সামাজিকমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে।

Mohammad Rasel Hossain নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯২ হাজার শেয়ার ও ৪৪ লাখ ভিউ হয়েছে। কিন্তু ভিডিওটিতে দাবি করা তথ্য সম্পূর্ণ গুজব।

কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক-দর্শকসহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১০

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১১

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১২

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৩

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৪

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৫

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৬

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৮

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৯

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

২০
X