কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সহযোগিতা করুন : সমন্বয়ক আসিফ

আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

রোববার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, ‘আমাদের আন্দোলনের খবর দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করুন, সংঘর্ষ, সংঘাতের সময় তাদের রক্ষা করুন। আমাদের এই লড়াইয়ের তারাও একটি গুরুত্বপূর্ণ অংশ।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কসহ আরও ৫ সমন্বয়কের সঙ্গে ডিবি হেফাজতে ছিলেন। চিকিৎসাধীন আসিফ মাহমুদকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। তার সঙ্গে অপর দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকেও সেখান থেকে তুলে নেওয়া হয়। ছয় দিন হেফাজতে থাকার পর মুক্তি পান তারা।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে (১৯ জেলায়) ৯১ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ঢাকায় সাতজন, মুন্সীগঞ্জে তিনজন, মাগুরায় চারজন, পাবনায় তিনজন, রংপুরে চারজন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ মোট ২৩ জন, বরিশালে একজন, ভোলায় তিনজন নিহত, বগুড়ায় পাঁচজন, জয়পুরহাটে একজন, ফেনীতে আটজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লার দেবিদ্বারে একজন নরসিংদীতে ছয়জন, সিলেটে দুজন ও লক্ষ্মীপুরে আটজন, শেরপুরে তিনজন, হবিগঞ্জে একজন, সিলেটে পাঁচজন ও ঢাকার সাভারের আশুলিয়ায় একজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X