কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বিভিএর আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

পোষা প্রাণীর টিকা দেওয়ার বিকল্প নেই

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে বিভিএর বর্ণাঢ্য র‌্যালির আয়োজন। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে বিভিএর বর্ণাঢ্য র‌্যালির আয়োজন। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার বলেছেন, জলাতঙ্ক রোগ সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল ও বাদুড়ের আঁচড় বা কামড় থেকে হতে পারে। একবার এই রোগ হলে মৃত্যু অবধারিত। এই রোগ থেকে রক্ষা পেতে হলে পোষা প্রাণীকে টিকা দেওয়ার বিকল্প নেই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দিবসটি উপলক্ষে বিভিএ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

বিভিএর সদস্য সচিব ডা. মো. তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভিএর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ মাহমুদ বেলাল বলেন, মানুষ এবং পশু উভয়ই জলাতঙ্ক রোগের ভয়াবহতার শিকার হতে পারে। রোগটি সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড় ইত্যাদি প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে হওয়ার আশঙ্কা থাকে। একবার এই রোগের লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু প্রায় অবধারিত। এই রোগ থেকে বাঁচার সহজ উপায় জনসচেতনতা বৃদ্ধি ও পোষা প্রাণীকে টিকা দেওয়া।

তিনি প্রাণী কল্যাণ কাজে নিয়োজিত ভেটেরিনারিয়ানদের নিজেদের স্বাস্থ্যের নিরাপত্তাসহ রোগটি নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক রোগটি দূর করার বাধ্যবাধকতা রয়েছে এবং এ জন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ। প্রাণিস্বাস্থ্য ও মানব স্বাস্থ্যের যৌথ ও সফল উদ্যোগের মাধমেই কেবল সঠিক সময়ে জলাতঙ্ক দূর করা সম্ভব।

আলোচনা সভায় ডা. শফিউল আহাদ সরদার বলেন, জলাতঙ্ক রোগ প্রতিরোধে কার্যকর টিকা এবং সহজলভ্য চিকিৎসা সরঞ্জামের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভ্যাকসিনের সহজলভ্যতা বাড়াতে এবং চিকিৎসা সেবার উন্নয়নে গবেষণা ও বিনিয়োগ করা দরকার।

তিনি আরও বলেন, এবারের দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন, সব প্রতিবন্ধকতা নিরসন।’ জলাতংক রোগ নির্মূলে যেসব বাধা রয়েছে, সেগুলো অতিক্রম করে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন করা জরুরি। শুধু কুকুরের টিকা দেওয়া ও সচেতনতা বৃদ্ধি নয়, বরং ভ্যাক্সিনের সহজলভ্যতা, সঠিক চিকিৎসা দিয়ে গবাদিপশু থেকে শুরু করে মানুষের মধ্যে র‍্যাবিস সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।

সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে জলাতঙ্ক রোগের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল এইচ নাজির। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ, দি ভেট এক্সিকিউটিভের আহ্বায়ক ডা. মো. রেজাউল করিম মিয়া, বিভিএর আহ্বায়ক প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X