কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট যেই হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

মার্কিন নিবার্চনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যেই জয়ী হোক না কেন আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ নভেম্বর) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রফেসর ইউনূসের সাথে ডেমোক্রেট এবং রিপাবলিক দুই পার্টিরই সিনিয়র লিডারদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। তার বন্ধু দুটি দলের মধ্যেই আছে। সম্পর্ক অনেকখানি নির্ভর করে ব্যক্তিগত অ্যাটাচমেন্টের ওপর। ড. ইউনূস একজন গ্লোবাল লিডার।

ভারতের সঙ্গে চলমান সম্পর্ক নিয়ে শফিকুল আলম বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা চাচ্ছি তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি সম্পূর্ণ ডোমেস্টিক পলিটিক্যাল ইস্যু। লবিস্টরা হয়তো এ বিষয়ে প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নিযার্তন হয়নি।

উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মার্কিন নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন তাদের পররাষ্ট্রনীতি কোনো প্রভাব পরবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরও মর্যাদাপূর্ন হবে। অন্যদিকে কমলা হ্যারিস ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না।

এ ছাড়াও প্রেস সচিব বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থান সারা বিশ্বের সাপোর্ট পেয়েছি। পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে ভারত থাকা সত্ত্বেও তা কোনো কাজে আসেনি। জনগণ জেগে উঠলে কোনো অপশক্তিই টেকে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১০

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১১

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১২

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৩

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৪

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৫

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৮

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৯

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

২০
X