কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মার্কিন সামরিকবিষয়ক প্রতিনিধি

মার্কিন রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। ছবি : সংগৃহীত
মার্কিন রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আজ সোমবার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই নিরাপত্তা সংলাপ বসবে। আলোচনায় যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনকে গুরুত্ব দিবে। আর বাংলাদেশ প্রাধান্য দিবে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হয়ে উঠা রোহিঙ্গা ইস্যু। একইসঙ্গে বাংলাদেশ র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য ফের আহ্বান জানাতে পারে।

২০২২ সালের এপ্রিলে দুদেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। এদিকে গত ২৩-২৪ আগস্ট ঢাকায় দুদেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই দুই সংলাপেই দুই দেশ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) নিয়ে আলোচনা হয়। নবম নিরাপত্তা সংলাপে ওই আলোচনার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক আজ সফরের প্রথম দিনে ঢাকার মার্কিন দূতাবাস ও ইউএসএআইডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং চ্যানেল আই’র টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আজ সংলাপের পর মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X