কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ছিল বিএনপির। তবে কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে আহত হয়েছেন, অনেককে আটক করা হয়েছে। এমন প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলন থেকে এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন : বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আটক ৯০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ওজন কমানো নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা

গুম ও হত্যা / সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিখোঁজের ৮ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

বাসের নিচে চাপা পড়ে কারারক্ষী নিহত

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

১০

শাকিবের ‘সোলজার’ নিয়ে যা বললেন আনাম খান

১১

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

১২

অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ: দলীয় ও এককে শীর্ষে বাংলাদেশ

১৩

এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

১৪

জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

১৫

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল : প্রধান উপদেষ্টা

১৬

সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক পেলেন পেশাগত দিকনির্দেশনা 

১৭

‘হাওয়া’র চেয়েও বড় চ্যালেঞ্জ ‘রইদ’; ৬ মাস চুলে শ্যাম্পু দেননি তুষি!

১৮

রাতে পাচারের সময় সারভর্তি গাড়ি জব্দ করলেন কৃষকরা

১৯

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

২০
X