কালবেলা প্রতিবেদক ও কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত ৯টার দিকে তাকে নগরীর মুন হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু জানান, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কুমিল্লা মুন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। রাতেই তাকে ঢাকায় নেওয়া হতে পারে।

এদিকে ‍বিএনপি নেতা বুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X