কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাগপার ‘ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচি বুধবার

জাগপার সাংগঠনিক সভায় নেতারা। ছবি : কালবেলা
জাগপার সাংগঠনিক সভায় নেতারা। ছবি : কালবেলা

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং শেখ হাসিনাকে ফেরতের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত সাংগঠনিক সভায় এ তথ্য জানানো হয়। ৫ আগস্ট নাজাত দিবস এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাশেদ প্রধান বলেন, ভারত সরকার ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল (বুধবার) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

এ সময় ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কর্মসূচি ঘিরে এ এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন জাগপার এই মুখপাত্র।

রাশেদ প্রধান বলেন, গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের।

সাংঠনিক সভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X