কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনা তদন্তে কমিটি বিএনপির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রতি কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে সংঘটিত হামলার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শহরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল বের করে শহরের কর ভবনের কাছে আসলে ক্ষমতাসীন যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে সামনে রেখে কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে। স্থায়ী কমিটি মনে করে, সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে তা বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। স্থায়ী কমিটি এহেন হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

স্থায়ী কমিটির এই বৈঠকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গভীর রাতে দরজা ভেঙে গ্রেপ্তার, নির্যাতনের ঘটনার নিন্দা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মাসে দলের জাতীয় নির্বাহী কমিটির ২৪ জন নেতাকে গ্রেপ্তার, ৯৬ জন নেতা-কর্মীর সাজা এবং সারা দেশে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটি অবিলম্বে এ্যানিসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিও জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১০

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১১

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১২

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৩

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৮

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৯

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

২০
X