কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ২০ হাজার বাংলাদেশি গ্রেপ্তার দাবিতে প্রচার, যা জানাল রিউমর স্ক্যানার

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

গত ১২ এপ্রিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয় ‘মার্চ ফর গাজা’। কর্মসূচিতে অংশ নিয়ে অনেকে ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্বের নীরবতার সমালোচনা করেন। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যঙ্গচিত্র ও প্রতীকী জুতাপেটার ঘটনাও দেখা যায়।

এই প্রেক্ষাপটে, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০হাজার প্রবাসী গ্রেফতার’ শীর্ষক একটি পত্রিকার ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার” শিরোনামে ওই পত্রিকা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ‘২০ হাজার’ শব্দ দুটি একত্রে লেখা হয়েছে, যা বাংলা ভাষার শুদ্ধ নিয়মের পরিপন্থি। এমন ভুল সাধারণত গণমাধ্যমে দেখা যায় না।

এ ছাড়া ১৫ এপ্রিল শীর্ষস্থানীয় ওই পত্রিকার ফেসবুক পেজে প্রকাশিত আরেকটি ফটোকার্ডের সঙ্গে এই ফটোকার্ডের ডিজাইনের মিল দেখা যায়। এসব থেকে প্রতীয়মান হয়, আলোচিত ফটোকার্ডটি বিকৃত করে তৈরি করা হয়েছে।

তবে গত বছরের ২৫ নভেম্বর ওই পত্রিকার এক প্রতিবেদনে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তারের তথ্য উঠে আসে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। তবে এর মধ্যে বাংলাদেশিদের অনুপাত স্পষ্ট করা হয়নি।

প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চলতি এপ্রিলের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। মোট গ্রেপ্তারদের মধ্যে কোনো দেশের নাগরিকদের অনুপাতই স্পষ্ট করা হয়নি।

তবে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হওয়া ১ হাজার ৪৯৭ জনের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। একই সময়ে ৮ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে জানানো হয়।

অর্থাৎ সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এসব অভিযানে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

একই সঙ্গে সম্প্রতি বাংলাদেশে সৌদি যুবরাজকে অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে কোনো বিশেষ পদক্ষেপ বা গণগ্রেপ্তারের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০হাজার প্রবাসী গ্রেফতার’ শীর্ষক প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X