স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১০:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

স্কটিশদের হৃদয়ভঙ্গ, অজিদের জয়ে সুপার এইটে ইংলিশরা

হারে হতাশ স্কটল্যান্ডের ক্রিকেটার। ছবি : সংগৃহীত
হারে হতাশ স্কটল্যান্ডের ক্রিকেটার। ছবি : সংগৃহীত

শঙ্কা দূর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। এ জন্য অবশ্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতে পারেন ইংলিশরা। আগের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে নিজেদের কাজটা করে সেরে রেখেছিল জস বাটলারের দল। অপেক্ষায় ছিল অজিদের বিপক্ষে স্কটিশদের হারের।

সেই সমীকরণ মিলিয়ে দিলেন মিচেল মার্শের দল। স্কটল্যান্ডকে ৫ উইকেট হারিয়ে শতভাগ জয় নিয়ে সুপার এইটে অজিরা। আর রান রেটে পিছিয়ে পড়ে বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড।

এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে সাত দলের সুপার এইট। আগামীকাল সোমবার (১৭ জুন) ভোরে নেপালের বিপক্ষে জিতলে সেরা আটের অষ্টম দল হবে বাংলাদেশ।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের ড্যারেন সামী স্টেডিয়ামে রোববার (১৬ জুন) অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জটা ভালো জানায় স্কটল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে জর্জ মানসি ২৩ বলে ৩৫ রান, ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩৪ বলে ৬০ রান আর অধিনায়ক রিচি বেরিংটনের ৩১ বলে অপরাজির ৪২ রানের ব্যাটিংয়ে ১৮০ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড।

জিততে হলে চলমান বিশ্বকাপে রান তাড়ার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। এ ছাড়া ১৯৮৩ সালের পর বিশ্বকাপে আইসিসির কোনো সহযোগী দেশের কাছে হারের রেকর্ড নেই অজিদের।

যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নার ১ রান, অধিনায়ক মিচেল মার্শ ৮ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১১ রানের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

তবে ট্রাভিস হেড ৪৯ বলে ৬৮, মার্কাস স্টয়নিসের ২৯ বলে ৫৯ রানের মারকুটে ইনিংসে ৫ উইকেটের জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। এতে গ্রুপ পর্বের ৪ ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে গ্রুপ-বি থেকে সুপার এইটে উঠেছে অজিরা।

আর পয়েন্টে সমান হলেও নেট রান রেটে স্কটল্যান্ডকে ১ দশমিক ২৫৫ পয়েন্টে পেছনে ফেলে সেরা আটে জায়গা করে নিয়েছে ইংলিশরা। যেখানে তাদের রান রেট ৩ দশমিক ৬১১ পয়েন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X