কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে কাটা যাবে বাসের টিকিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে সহজ হচ্ছে মানুষের জীবন। এবার মানুষের ভোগান্তি কমাতে হোয়াটসঅ্যাপেই কাটা যাবে বাসের টিকিট। সোমবার (১১ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

কর্মকর্তারা জানান, শিগগিরই চালু হতে যাচ্ছে এমন সেবা । সরকার রাজধানীতে এ ধরনের পরিসেবা চালুর পরিকল্পনা করছে। মেট্রোর আদলে বাসেও এ সেবা চালুর ব্যাপার কাজ চলমান রয়েছে। তবে এ সেবাটি কার্যকর করা হবে প্রতিবেশী দেশ ভারতে।

কর্মকর্তারা আরও জানান, ডিটিসি ও ক্লাস্টার বাসের জন্য নগর কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলে ইতোমধ্যে এ সেবা চালু রয়েছে। চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপে এ পরিসেবা চালু করা হয়। পরে এটি র‌্যাপিড ট্রানজিট সিস্টেমে যুক্ত করা হয়।

মোট্রোরেলে টিকিট কাটার জন্য গ্রাহককে হোয়াটসঅ্যাপের নির্ধারিত নম্বরে হাই লিখে বার্তা পাঠাতে হয়। এছাড়া স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও অনায়াসে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে।

হোয়াটসঅ্যাপে এ সুবিধা জীবনকে সহজ করে তুললেও এটির নেতিবাচক দিক রয়েছে। এ অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে সেটি কোনোভাবে আর বাতিলের সুযোগ থাকে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X