বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

এক মিনিটেই খেয়ে ফেললেন ৭২ কোটি টাকার কলা

নিলামে কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা। ছবি : দ্য গার্ডিয়ান
নিলামে কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা। ছবি : দ্য গার্ডিয়ান

নিলামে ৭২ কোটি টাকা দিয়ে কেনা কলা খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান। গত সপ্তাহে সদবি এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো।

কলার এই শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম ‘কমেডিয়ান’। এটির স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়।

এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।

কলা দিয়ে তৈরি শিল্পকর্মটি দেখছেন এক দর্শনার্থী। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত ২০ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে মাত্র ৪২ টাকা।

সাধারণের চোখে ‘টেপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলা’টি শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও শিল্পপ্রেমীদের কাছে এটি এক অমূল্য। গত বুধবার যুক্তরাষ্ট্রের সদবি নামে একটি নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পকর্মটি ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে (বাংলাদেশি ৭২ কোটি টাকা) কিনে নেন সান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X