কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনের সাঁজোয়া যান ধরে ফেলল রুশ বাহিনী

সিভি-৯০ মডেলের একটি সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত
সিভি-৯০ মডেলের একটি সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

সুইডেনের তৈরি সিভি-৯০ মডেলের একটি সাঁজোয়া যান আটক করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে এটিকে আটক করে রুশ সেনারা।

রোববার (৩০ জুলাই) রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ নভোস্তি সাঁজোয়া যান আটকের ছবি প্রকাশ করেছে। এর আগে শনিবার (২৯ জুলাই) সাঁজোয়া যানের সামনে রুশ সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রাশিয়ার অনলাইন বার্তা সংস্থা রেদোভকার তথ্যমতে, লুহানস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে সাঁজোয়া যানটিকে আটক করা হয়েছে।

আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ এ সাঁজোয়া যানে রুশ রকেট লাঞ্চার আঘাত হানলে ইউক্রেনের কমান্ডার নিহত হন। এ সময় বাকি সেনারা পালিয়ে যায়। সাঁজোয়া যানে হামলার ছবি প্রকাশ করেছে রাশিয়া।

বার্তা সংস্থার ফুটেজে দেখা গেছে, রুশ বাহিনীর হামলায় সিভি-৯০ মডেলের সাজোয়া যানটিতে একটি ছিদ্র হয়ে গেছে। ফুটেজে যানের ভেতরের অংশ দেখানো হয়েছে। যেখানে ইউক্রেনীয় সেনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন চিহ্ন ইংরেজি থেকে রুশ ভাষায় অনুবাদ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানকে নতুন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ চীন

এ সাঁজোয়া যানটি ১৯৯৩ সাল থেকে সুইডিশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে। এটিতে ৪০ মিলিমিটারের একটি কামান ও ৩০ মিলিমিটারের একটি প্রজেক্টাইল প্রতিরোধক বর্ম রয়েছে।

সুইডেন চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে এ সাঁজোয়া যান দেওয়ার ঘোষণা দেয়। এরপর জুলাইয়ের শুরুতে এ যানটি পৌঁছানোর কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেস্কি রেজনিকভ।

মনিটরিং ওয়েবসাইট ওরেক্স জানিয়েছে, কিয়েভে মোট ৫০টি সাঁজোয়া যান পাঠিয়েছে সুইডেন।

যুদ্ধ চলাকালে রাশিয়া সুইডেনের এ সাঁজোয়া যান ছাড়াও পশ্চিমাদের বিভিন্ন সরঞ্জাম আটক করেছে। এরমধ্যে সম্প্রতি মুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধযান ও ফ্রান্সের এএমএক্স-১০ ট্যাঙ্ক রয়েছে। আটককৃত এসব যান মস্কোর প্যাট্রিয়ট পার্কে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে বিদেশি অস্ত্র সহায়তার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তাদের দাবি, এর মাধ্যমে কেবল যুদ্ধ দীর্ঘায়িত হবে কিন্তু সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে এসব সহায়তায় কোনো বাধা হবে না। মস্কোর দাবি, যুদ্বে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্ররা অস্ত্র সহায়তার মাধ্যমে ইউক্রেনের পক্ষ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X