কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে কাদিরভের হুঁশিয়ারি

চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। ছবি : সংগৃহীত
চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। ছবি : সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছেন চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভের মা আয়মানি কাদিরোভার। তিনি এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দিয়েছেন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও। চেচেনের এ নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের শিশু স্থানান্তরের অভিযোগে রমজানের মা আয়মানি কাদিরোভার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্ষোভ ও হুঁশিয়ারি জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন কাদিরভ।

ভিডিওবার্তায় কাদিরভ দাবি করেন, মাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন। ইচ্ছাকৃতভাবে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। আমি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত বহাল রাখে তবে আমরা বসে থাকব না। আমরা তাদের সব গোপন পরিকল্পনা ফাঁস করে দেব।

চেচেন প্রজাতন্ত্রের গ্রোজনির ক্যাম্পের বাইরে ইউক্রেনীয় শিশুদের ‘পুনঃশিক্ষা’ প্রদান করে থাকে কাদিরভ পরিবার। এ ছাড়া রুশ রাজনীতিবিদ রমজান কাদিরভ চেচেন প্রজাতন্ত্রের বর্তমান প্রধান এবং রুশ সামরিক বাহিনীর কর্নেল জেনারেল। চেচেন স্বাধীনতা আন্দোলনে শক্ত ভূমিকা ছিল তার।

ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে শিশুদের বাস্তুচ্যুত করার অভিযোগে গত ২৪ আগস্ট রাশিয়ার ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইউক্রেনে শিশুদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হয়েছে। ওই নিষেধাজ্ঞার আওতায় রমজান কাদিরভের মা রয়েছেন বলে নিশ্চিত করছে বাইডেন প্রশাসন।

নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের আর্টেক নামের এক শিশুদের পুনর্বাসন কেন্দ্রের কর্তাব্যক্তি। ওই শিশুকেন্দ্রের কর্তাব্যক্তিরা তাদের সেখানে দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে আটকে রেখেছেন। এমনকি সেসব শিশুকে নিজ দেশেও ফিরতে বাধা দিচ্ছেন তারা।

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ড্রেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকার ব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন বলেও তখন জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X