কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সংসদ ভবনে বৃষ্টির পানি, ভিডিও ভাইরাল

ভারতের সংসদ ভবন এবং ইনসেটে ভিডিও থেকে নেওয়া ছবি
ভারতের সংসদ ভবন এবং ইনসেটে ভিডিও থেকে নেওয়া ছবি

ভারতের সংসদ ভবনে বৃষ্টির পানির স্রোত বইছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাত্র এক বছর হতেই এ পরিস্থিতিতে সমালোচনামুখর নেটিজেনরা।

আনন্দবাজারের শনিবারের (৩ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে। ভিডিওটি ভারতের সংসদ ভবনের দাবি করা হচ্ছে। তবে তা নিরপেক্ষভাবে যাচাই করেনি সংবাদমাধ্যমটি।

ভিডিওতে দেখা যায়, ভবনের মেঝেতে পানির স্রোত বইছে। ব্যাকগ্রাউন্ডে কেই একজন বলছেন, এ হলো আমাদের রাজ্যসভা। এ থেকে অনেকেই অনুমান করছেন, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা চত্বরে পানি ঢুকেছে।

সংসদ ভবনে বৃষ্টির পানি ঢোকা নতুন নয়। এর আগে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়তে দেখা যায়। ওই সময়ের একটি ভিডিও পোস্ট করেন তামিলনাড়ুর কংগ্রেস সংসদ সদস্য মণিকম ঠাকুর। সেই ভিডিওতে দেখা যায়, সংসদের লবিতে ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে। মেঝেতেও সর্বত্র পানি। পরিস্থিতি সামাল দিতে কোনো মতে বালতি দিয়ে সেই পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

তখন ভবন ব্যবস্থাপনা এবং নির্মাণে দুর্নীতির প্রশ্নে সরব হোন অনেকে। তোপের মুখে ব্যাখ্যা দেয় দেশটির লোকসভা সচিবালয়। তাতে বলা হয়, নতুন সংসদ ভবনে কাচের গম্বুজ থেকেই ওই বিপত্তি। ওই কাচ আঠা দিয়ে লাগানো। যা কিছুটা দুর্বল হওয়ায় এর ফাঁক গলে বৃষ্টির পানি ভেতরে পড়ে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে। ভবনটি নির্মাণ এবং অধিবেশন শুরু নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ওঠে। কিন্তু নতুন ভবনে সংসদ পরিচালনায় অটল ছিলেন মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

১০

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

১১

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

১২

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১৩

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১৪

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১৫

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৭

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৮

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৯

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

২০
X