কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের যোদ্ধাদের হামলা

ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের যোদ্ধাদের হামলা

ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা।

রোববার (০৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৬০টির মতো রকেট ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এ সব রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ কেবল বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে নয়, আরও তিনটি ঘাঁটিতে হামলার দাবি করেছে। এ তিনটি ঘাঁটি হলো আল -বাগদাদি, নিমরা ও মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি।

এর আগে লেবাননে হামলার ভয়ংকর পরিণতি জানিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বলেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না।গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X